সিনহুয়া, নয়াদিল্লি :
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানায়, আরও এক ধাপ সফলভাবে এগিয়ে গেল চন্দ্রযান-৩।
বুধবার (১৬ আগস্ট) ইসরোর দেওয়া খবর অনুসারে, আরও একটি কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে চন্দ্রযান-৩। এ ছাড়া পরিকল্পনা অনুযায়ী ১৫৩ কিলোমিটার x ১৬৩ কিলোমিটার কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩।
ইসরো আরও জানিয়েছে, এবার প্রোপালশন চন্দ্রযান-৩ এর মডিউল এবং ল্যান্ডার মডিউল আলাদা হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার (১৭ অগাস্ট) প্রোপালশন মডিউল থেকে পৃথক হয়ে যাবে ল্যান্ডার মডিউল।
দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং আশাবাদ ব্যক্ত করেন, ভারতের চন্দ্রযান-৩ পানির উপস্থিতির আরও কিছু প্রমাণ পেতে পারে। যা চন্দ্র পৃষ্ঠে মানুষের বাসস্থানের সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারে।

আরও পড়ুন
বিবিসি বাংলার প্রতিবেদন: মোটরসাইকেলে করে আসা দুই জন সম্প্রতি ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল
হাদিকে গুলি নির্বাচন বানচালের চক্রান্তের অংশ: জামায়াত
মশাবাহিত রোগের প্রাদুর্ভাবে বাংলাদেশসহ ৪ দেশে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা