কুড়িগ্রামের চিলমারী নৌ-বন্দরে ফেরি বন্ধের একদিন পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকাল ৭টায় ১০টি পরিবহন নিয়ে ফেরি ‘কুঞ্জলতা’ রৌমারী ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে।
শনিবার (১৪ অক্টোবর) বিকালে পন্টুনের র্যামের নিচে মাটি ধসের কারণে ফেরি চলাচল বন্ধ হয়। এ সময় প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক ঘাটে আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, রৌমারী ঘাটের মাটি ভেঙে যাওয়ায় সাময়িক ফেরি চলাচল বন্ধ ছিল। ঘাট মেরামত শেষে সোমবার সকাল থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ফেরি বন্ধের একদিন পর আবার চলাচল স্বাভাবিক হওয়ায় পরিবহন সংশ্লিষ্ট মানুষ ও যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে।
—-ইউএনবি

আরও পড়ুন
আমরা যদি নিরাপদ না থাকি, এ দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না: মাহফুজ আলম
সিঙ্গাপুরে অবতরণ করেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
অতিরিক্ত ভাড়ায় জিম্মি যাত্রীরা, ক্ষোভ চরমে কুমিল্লা–মিরপুর সড়কে ভাড়া নৈরাজ্য