ডেস্ক রিপোর্ট:
সম্প্রতি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ পাওয়ার পর এবার প্রকাশ্যে এল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিবিরের সভাপতি ও সেক্রেটারির নাম।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ইকবাল হোসেন ও সেক্রেটারি আসাদুল ইসলাম। সভাপতি ইকবাল হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে সেক্রেটারি আসাদুল ইসলাম ১৭-১৮ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।
শুক্রবার রাত আটটার দিকে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে এক ফেসবুক পেজে প্রচার সম্পাদক মো. ইব্রাহীম আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এ ছাড়া প্রচার সম্পাদক ইব্রাহিম আলীর পরিচয়ও জানা যায়। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


আরও পড়ুন
তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী
‘সরকার বলছে সংকট নেই, কিন্তু পাম্পে পাওয়া যাচ্ছে না তেল’: ভোগান্তিতে সাধারণ মানুষ
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ১৯০০ ছাড়াল, আহত ২০ হাজারের বেশি