চট্টগ্রাম মহানগরীতে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টায় নগরীর চান্দগাঁও থানার কালুরঘাটের একটি বস্তিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, দুপুরে কালুরঘাটের বস্তিতে আগুনের খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিস ও বায়েজিদের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রেণ এসেছে।
বিস্তারিত পরে জানানো হবে বলেও জানায় ফায়ার সার্ভিস।
—-ইউএনবি

আরও পড়ুন
বিজয়ের মাসে বড়পর্দায় জয়ার ‘নকশী কাঁথার জমিন’
বাংলাদেশের প্রকৃত নায়ক আমাদের মুক্তিযোদ্ধারা—ফেসবুক পোস্টে তানজিম সাকিব
সবার জন্য চক্ষুসেবা নিশ্চিতে কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত