অনলাইন ডেস্ক :
বিশ্বকাপ শুরুর আগে থেকে আলোচনায় ছিলেন তামিম ইকবাল। ফিটনেসের কারণে অভিজ্ঞ এই ক্রিকেটারের জায়গা হয় নাই বিশ্বকাপ দলে। এইবার দল পেলেন না আবুধাবি টি-১০ লিগেও। সোমবার সুখবর পেয়েছিলেন টাইগারদের এই ড্যাশিং ওপেনার। তার সুখবরটি এসেছিল আবুধাবি টি-১০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট থেকে। টুর্নামেন্টের ড্রাফটে পুরো বিশ্ব থেকে ৭৮২ জন খেলোয়াড় সুযোগ পেয়েছিলেন।
সেখানে বাংলাদেশ থেকে ছিলেন তামিম ইকবাল। টি-১০ লিগে প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন তামিম। একই ক্যাটাগরিতে ছিলেন স্বদেশি লিটন কুমার দাসসহ আদিল রাশিদ, ক্রিস লিন ও মোহাম্মদ নবীদের মতো তারকারা। ড্রাফট থেকে তাকে নেওয়ার জন্য কোনো ফ্র্যাঞ্চাইজিই দলে নেওয়ার আগ্রহ দেখায়নি।

আরও পড়ুন
আইপিএল নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার, নেই সাকিব
ঢাকা জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
বেগম রোকেয়া পদক পাচ্ছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা