ধ্বংসাত্মক ও প্রতিহিংসামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (৭ আগস্ট) এক ভিডিও বার্তায় খালেদা জিয়া এ আহ্বান জানান।
২০১৮ সালে কারাগারে যাওয়ার পর খালেদা জিয়ার এটাই প্রথম বক্তব্য।
তরুণ ও শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে মেধা, গুণগত মান ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, ‘তরুণদের হাতকে শক্তিশালী করতে এগিয়ে আসুন। কোনো ধ্বংস, কোনো প্রতিশোধ নয়। আমরা বরং ভালোবাসা ও শান্তির মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।’
রাজধানীর হাসপাতাল থেকে ভার্চুয়াল প্লাটফর্মে বিএনপি আয়োজিত নয়াপল্টনের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়েছে।
বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
—–ইউএনবি


আরও পড়ুন
মাতৃভাষা দিবসে বাংলায় শুভেচ্ছা মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের ‘পাল্টা শুল্ক’ অবৈধ, নতুন ১০% শুল্কের ঘোষণা ট্রাম্পের