নাটোরে সড়ক দুর্ঘটনায় হারুন-উর-রশিদ (৪১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২৩ আগস্ট) লালপুর উপজেলার লক্ষ্মীপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন-উর-রশিদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, লালপুর উপজেলার লক্ষ্মীপুর বাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও কয়েকটি রিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরও ছয়জন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক হারুন-উর-রশিদকে মৃত ঘোষণা করেন।
—-ইউএনবি


আরও পড়ুন
ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার, সৌদিরও হামলার প্রস্তুতি
ইরান হামলা ইস্যুতে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সম্পর্ক অবনতি দেখে ‘দুঃখিত’: ট্রাম্প
পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী