পাবনা প্রতিনিধি: পাবনায় গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে সদর উপজেলার জালালপুর ঈদগাহ মাঠের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।
পাবনায় গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকরতা(ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার জালালপুর বাজারের ঈদগাহ মাঠ সংলগ্ন রফিজুল ইসলামের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান এবং চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, জব্দকৃত অস্ত্র ও গুলি পুলিশ লাইনের অস্ত্রাগারে জমা রাখা হবে। ভবিষ্যতে যদি তদন্ত করে অস্ত্রের মালিককে পাওয়া যায় তখন মামলা দায়ের হবে।

আরও পড়ুন
১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে: নাহিদ ইসলাম
ইসি-সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিতে : টিআইবি
উখিয়ায় সহস্রাধিক রোহিঙ্গা আটক, যৌথ বাহিনীর অভিযান চলমান