জেলা প্রতিনিধি, পাবনা :
পাবনা জেলার আতাইকুলা থানার গাঙ্গহাটি বনগ্রাম থেকে ৯৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাকিম খাঁ(২৭) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। বুধবার সকালে তাকে আটক করা হয়।
আটককৃত হাকিম গাঙ্গহাটি বনগ্রাম গ্রামের আব্দুল কাদের খাঁর ছেলে ও এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র পুলিশ সুপার কিশোর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার গাঙ্গহাটি বনগ্রাম গ্রামে অভিযান চালিয়ে হাকিমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘ দিন এভাবেই মাদক বিক্রি করে আসছে।
আটককৃত হাকিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন
‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও সংসদ নির্বাচনে প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল