নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মনিরা বেগমকে নিজের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবারএই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে এ পদে কর্মরত ছিলেন ওয়াহিদা আক্তার। তিনি এখন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন।
প্রধানমন্ত্রী যতদিন তার পদে থাকবেন অথবা একান্ত সচিব-২ হিসেবে মনিরাকে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই কর্মকর্তা ওই পদে বহাল থাকবেন।
প্রধানমন্ত্রীর এপিএস নিয়োগ পাওয়ার আগে মনিরা বেগম মন্ত্রিপরিষদ বিভাগে দায়িত্ব পালন করেছেন।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুবিভাগে বর্তমানে ২০ জন কর্মকর্তা আছেন।


আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সাবেক মন্ত্রী জাবেদ ও স্ত্রীর বিচার শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন-ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে হামলার হুমকি ইরানের