ইমরান খুলনা: বন্ধ হওয়া কোন পাটকলই সরকারিভাবে চালু হবে না। বেসরকারি বিনিয়োগে আকৃষ্ট করতে লিজ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। খুলনায় দুই দিনের সফরের প্রথম দিনে আজ দুপুওে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বিজেএমরি দৌলতপুর জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, দেশে যে পরিমান পাট চাষ হয় সেটা দিয়ে কোন ভাবেই এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভ্যবনা। তাই উদ্ভোবনী নিয়ে কারখানাকে বাচিয়ে রাখতে হবে। এ ছাড়া ভোজ্য তেলের বাজার মনিটরিং ও মজুদ যাচাই-বাছাই চলছে। এক সপ্তাহের মধ্যেই ভোজ্য তেলের বাজারের অস্থিরতা কমে আসবে বলেও জানান বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন । পরিদর্শনকালে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিজেএমসির আঞ্চলিক সম্বয়নকারী গোলাম রব্বানী ও প্লাটিনাম জুট মিলের প্রকল্প প্রধান গোলাম রব্বানী এ সময় উপস্থিত ছিলেন ।
বন্ধ হওয়া কোন পাটকলই সরকারিভাবে চালু হবে না- বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা

আরও পড়ুন
সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে রোড ডিভাইডারে ধাক্কা, নিহত ৩
নড়াইল জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ
চিকিৎসা না পেয়ে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: কর্মবিরতি ও বিক্ষোভ শ্রমিকদের