অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৭৩ লাখ ছাড়াল।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৭৩ লাখ ৫০ হাজার ৫৭৯ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ ৫১ হাজার ৩১৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ১৮ লাখ ৬৩ হাজার ৭২৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯৭ হাজার ৫২৬ জন।
রাশিয়ায় এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে এক কোটি ৭৯ লাখ ৯ হাজার ৯২৪ জন এবং মৃতের সংখ্যা তিন লাখ ৬৮ হাজার ১৬৬ জনে পৌঁছেছে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩১ লাখ দুই হাজার ১৯৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৬৪ জনে।

আরও পড়ুন
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক
বেনিনে ‘সেনা অভ্যুত্থান’, রাষ্ট্রীয় টিভিতে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা
বিটিআরসির সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ