অনলাইন ডেস্ক :
মার্কিন ক্যাপিটল ভবনে ২০২১ সালের ৬ জানুয়ারি হামালার ঘটনাটি একটি ‘অভ্যুত্থানের চেষ্টা’ ছিল বলে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ঘটনার তদন্তকারী হাউস প্যানেল ডোনাল্ড ট্রাম্পের ওপর দৃঢ়তার সঙ্গে দোষ চাপিয়ে এ মন্তব্য করেছেন।
তদন্তকারী হাউস প্যানেল আরও বলেছে, ২০২০ সালের নির্বাচনের ফলাফল পরিবর্তনে পরাজিত প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টার সরাসরি ফলাফল ছিল হামলাটি৷
প্যানেলের চেয়ারম্যান বেনি থম্পসন বলেছেন, গণতন্ত্র বিপদের সম্মুখীন। ৬ জানুয়ারির ঘটনাটি একটি অভ্যুত্থান চেষ্টার চূড়ান্ত পরিণতি ও নির্লজ্জ প্রচেষ্টা ছিল।
তিনি আরও বলেন, সহিংসতাটি কোনও দুর্ঘটনা ছিল না।
মার্কিন ক্যাপিটল ভবনের সেই হামলায় কয়েকজন নিহত এবং শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছিলেন।

আরও পড়ুন
মশাবাহিত রোগের প্রাদুর্ভাবে বাংলাদেশসহ ৪ দেশে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা
গাজায় দ্বিতীয় দিনের মতো ভারী বৃষ্টিপাত, শত শত পরিবারের তাঁবু প্লাবিত
মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১