রংপুর ব্যুরো:রংপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪ উপলক্ষে “মানুষ, প্রকৃতি ও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার রাতে মানবাধিকার ও পরিবেশ আন্দোলন মাপা, রংপুরের আয়োজনে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার ও পরিবেশ আন্দোলন মাপা, বাংলাদেশ এর প্রেসিডেন্ট বিচারপতি আফজাল হোসেন আহমেদ।
সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জোবাইদা নাসরীন, ভ্যানগার্ড সম্পাদক ও শ্রম অধিকার সংগঠক রাজেকুজ্জামান রতন ও হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুরের প্রতিষ্ঠাতা ডা:মো: জাকির হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার ও পরিবেশ আন্দোলন মাপা, বাংলাদেশ, রংপুরের প্রধান নির্বাহী এ্যাড. মুনীর চৌধুরীসহ অন্যান্য মানবাধিকার কর্মীবৃন্দ।

আরও পড়ুন
২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০: স্বাস্থ্য অধিদপ্তর
যুদ্ধে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস