অনলাইন ডেস্ক :
চিত্রনায়ক শাকিব খান দেশের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। মেয়াদ না বাড়িয়ে শাকিব খানের ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই লিগ্যাল নোটিশ পাঠান তিনি। নোটিশে শাকিব খান বলেন, ২০২২ সালের ৩০ জুন ‘এসএমসি ওরস্যালাইন-এন’ এর সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়। পরে তারা ওই চুক্তির মেয়াদ নবায়ন করেনি।
বুধবার (৬ সেপ্টেম্বর) এ প্রসঙ্গে ব্যারিস্টার ওলোরা আফরিন সাংবাদিকদের বলেন, শাকিব খানের ব্র্যান্ডমূল্য ও অনুমতি ছাড়া ৬ মাস এই বিজ্ঞাপনটি প্রচার করায় ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। সাত দিন সময় দিয়েছি। এ সময়ের মধ্যে নোটিশের জবাব না পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেব। গত মঙ্গলবার ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এসএমসির কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।
২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছিলেন। ২০২২ সালের ৩০শে জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল এসএমসির।


আরও পড়ুন
তারকাদের নিয়ে চ্যানেল 24 -এ মাসব্যাপী ‘আকিজ এসেনসিয়াল ঘরোয়া ইফতার’
জাতীয় সংসদ নির্বাচন: সংস্কৃতিবান্ধব সরকার, নারীর নিরাপত্তা ও যোগ্যতার মূল্যায়ন চান তারকারা
ভোট দিতে পারছেন না শাকিব-শুভ-জয়া, অন্য তারকারা কে কোথাকার ভোটার