জেলা প্রতিনিধি, (সিরাজগঞ্জ) শাহজাদপুর :
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাত দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৩ উদ্বোধন হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ প্রমূখ।

আরও পড়ুন
অতিরিক্ত ভাড়ায় জিম্মি যাত্রীরা, ক্ষোভ চরমে কুমিল্লা–মিরপুর সড়কে ভাড়া নৈরাজ্য
ধানের শীষকে বিজয়ী করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার রংপুর মহানগর ও সদর বিএনপির
জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের শান্ত মন্ডল ও মমিনুল ইসলাম পরিবারে শোকের মাত