ঈদুল ফিতরের আগে ৯ এপ্রিল (মঙ্গলবার) ছুটি থাকছে না। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের আগে ৯ এপ্রিল ছুটির সুপারিশ করলেও মন্ত্রিসভা তা অনুমোদন দেয়নি।
সোমবার (১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা।
মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে। এরমধ্যে ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। এতে কাজের গতি স্থবির হতে পারে।
—–ইউএনবি

আরও পড়ুন
ঢাকায় ১৪০০ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র, থাকছে স্ট্রাইকিং ফোর্স ও ৮০ নির্বাহী ম্যাজিস্ট্রেট
নির্বাচনের আগে সারাদেশে বৈধ অস্ত্র জমা ২৭ হাজার, জমা পড়েনি ২০ হাজার
ঠাঁই নেই বাস-ট্রেন-লঞ্চে: বাড়তি ভাড়াতেও থামছে না ভোটের টানে ঘরমুখো মানুষের ঢল