গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আগত আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বুধবার থেকে প্রথম পর্বে আগতদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে।
রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত মৃত্যুবরণ কারী ৩ জন হলেন- জামালপুরের পাকুল্লা গ্রামের হযরত আলীর ছেলে মো. মতিউর রহমান (৫৫), নেত্রকোণার বুরিজুরি স্বল্ফ দুগিয়া এলাকার বাসিন্দা এখলাস মিয়া (৭০) ও ভোলার গোলি গ্রামের নজির আহমেদের ছেলে মো. সাহালম (৬০)।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. ইব্রাহিম খান এ তথ্য জানান।
ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মোঃ হাবিবুল্লাহ রায়হান জানান, মৃত্যুবরণ কারীদের মধ্যে মতিউর রহমান শ্বাসকষ্ট জনিত রোগে, এখলাস ও সাহালম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
মৃত অন্য ৩ জন হলেন- ইউনুছ মিয়া (৬০), জামান (৪০) ও আব্দুস সাত্তার (৭০)। এদের মধ্যে ইউনুছ মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায়, জামানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবং আব্দুস সাত্তারের বাড়ি নেত্রকোণা জেলায়। আব্দুস সাত্তার বৃহস্পতিবার ও বাকি দুজন বুধবার মারা যান।
—-ইউএনবি


আরও পড়ুন
রংপুরে পুলিশের হাতে আটক হওয়া সরকারী সার নিয়ে রহস্যের জট খুলছে না
রংপুর মেট্রোপলিটন পুলিশ তিন কেজি গাঁজাসহ দুই জন আসামী গ্রেফতার
আগামী ১০ মার্চ নাটোরের লালপুর ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে