রাজধানীর উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার সকালে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১টা ১৮ মিনিটের দিকে ভবনের ৭ম, ৮ম ও ৯ম তলায় আগুনের সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর রাত ৪টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুন নেভাতে গিয়ে দু’জন দমকলকর্মী সামান্য আহত হন।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
—-ইউএনবি


আরও পড়ুন
ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার, সৌদিরও হামলার প্রস্তুতি
ইরান হামলা ইস্যুতে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সম্পর্ক অবনতি দেখে ‘দুঃখিত’: ট্রাম্প
পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী