প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের একদিন পর ২৬ জুন সকাল ৬টায় যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার পদ্মা সেতু সার্ভিস এরিয়া ভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ ঘোষণা দেন।
তিনি বলেন, ২৫ জুন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করা হবে।
স্বপ্নের এ সেতু নির্মাণে কোনো দুর্নীতি হয়নি দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘সমালোচনা শুধু আমাদের সংকল্প দৃঢ় করেছে এবং বিশ্বব্যাংকও তাদের ভুল স্বীকার করেছে।’
—ইউএনবি


আরও পড়ুন
রক্তাক্ত কুদস দিবস: তেহরানে ইসরায়েলি ড্রোন হামলায় নারী নিহত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড় ও শিলাবৃষ্টি , নিহত ৩
মধ্যপ্রাচ্যের সংকট: ১৩ দিনে শাহজালাল থেকে ৪২৩, শাহ আমানত থেকে ১০০ ফ্লাইট বাতিল