এমসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট রোকেয়া এ. রহমান এবং এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট এ কে আজাদ ২০২৪ সালের মার্চ পর্যন্ত দুই বছরের জন্য ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসি,বি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন৷
রোকেয়া এ রহমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশের নারী উদ্যোক্তা সমিতির সাবেক সভাপতি ছিলেন।
তিনি আরলিঙ্কস লিমিটেডের চেয়ারম্যান।
আজাদ বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন।
তিনি হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
—ইউএনবি


আরও পড়ুন
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সাবেক মন্ত্রী জাবেদ ও স্ত্রীর বিচার শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন-ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে হামলার হুমকি ইরানের
দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪