ঘন কুয়াশার কারণে শনিবার (১৩ জানুয়ারি) রাতে মধ্যপ্রাচ্যের দুটি দেশ থেকে যাত্রী নিয়ে দুটি ফ্লাইট ঢাকার পরিবর্তে ভারতের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, আবহাওয়ার অবস্থা উন্নতি হতে শুরু করলে রবিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটগুলো অবতরণ শুরু করে।
প্রসঙ্গত, ৪ জানুয়ারি ঢাকা বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হওয়া ১৩টি ফ্লাইটকে কলকাতা, হায়দ্রাবাদ, সিলেট ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।
—-ইউএনবি


আরও পড়ুন
কাতার থেকে এলএনজি নিয়ে বাংলাদেশের পথে কার্গো জাহাজ
হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান
ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, মাসুদ পেজেশকিয়ানের কড়া বার্তা