অনলাইন ডেস্ক :
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের বিভিন্ন নতুন ধরনের কারণে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার ১৭ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৬ লাখ ৪৮ হাজার ৪৭ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫৭৪ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার ১৩২ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৪ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৪৫০ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৬৩ হাজার ৯২৩ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৭ হাজার ৮৩০ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ১০ লাখ ১৯ হাজার ৮৩০ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে সোমবার পর্যন্ত মোট ৩ কোটি ৩২ লাখ ৮৯ হাজার ৫৭০ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৩ হাজার ২১৩ জনে।


আরও পড়ুন
হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান
ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, মাসুদ পেজেশকিয়ানের কড়া বার্তা
মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট