জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রবিবার (১৭ মার্চ) বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রবিবার সরকারি ছুটি থাকায় বন্ধ রয়েছে পেট্রাপোল ও বেনাপোল বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি।
সোমবার (১৮ মার্চ) সকাল থেকে পুনরায় আমদানি ও রপ্তানি বাণিজ্য কার্যক্রম চলবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সরকারি ছুটি থাকায় রবিবার দু’দেশের মধ্যে আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার পুনরায় সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হবে।
—–ইউএনবি


আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হাইকোর্টের রুল
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ অবৈধ চেয়ে হাইকোর্টে রিট
ইরানের হামলায় আহত দুই বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন