চাঁদপুর-রায়পুর সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২০ মার্চ) দুপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইচলি চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বুলু বেগম, মামুন, মো. বিল্লাল ও মো. আলমগীর।
আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে বুলু বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়। বাকি আহত মামুন, মো. বিল্লাল ও মো. আলমগীরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও সিএনজি জব্দ করা হয়েছে।
ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
—–ইউএনবি


আরও পড়ুন
রাতে পাকিস্তান যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, সফর করবে ওমান ও রাশিয়ায়
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা আগামীকাল, পরীক্ষার্থী সাড়ে ৪ লাখ
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর