February 27, 2026
Wednesday, April 3rd, 2024, 9:00 pm

খুলনার রুপসায় সালাম জুট মিলে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

খুলনার রুপসায় বেসরকারি একটি পাটকলে (সালাম জুট মিল) আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

বুধবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে জাবুসা এলাকায় অবস্থিত পাটকলটিতে আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, বিকাল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়।

আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে বলেও জানান তিনি।

—-ইউএনবি