গাইবান্ধা শহরের স্টেশন রোডে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন বলেন, রাত ১১টা ৪০ মিনিটে খবর পেয়ে শহরের স্টেশন রোডের চুড়ি পট্টি (সান্দার পট্টি) মার্কেটের দোকানে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করা হয়। একটি আতশবাজির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট রাত ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়।
—–ইউএনবি


আরও পড়ুন
সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল ১৫–২০ টাকা, রাত ১২টা থেকে কার্যকর
কুলাউড়ায় তিন প্রেসক্লাবকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিলেন এমপি শওকতুল ইসলাম
পাবলিক পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ প্রথা থাকছে না: শিক্ষামন্ত্রী