তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. নিজামুল কবীরকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে রদবদল করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেনকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি প্রেষণে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ছিলেন।
—–ইউএনবি


আরও পড়ুন
বাংলাদেশে নির্বাচনের আগে সামাজিক মাধ্যমে ‘অপতথ্যের বন্যা’, ৯০ শতাংশের উৎস ভারত
ব্যবহৃত মোবাইল বিক্রি বা হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক করল বিটিআরসি
নির্বাচন উপলক্ষ্যে দলীয় ইশতেহারে ডিজিটাল গভর্ন্যান্স অঙ্গীকার নিয়ে বিআইজিএফ’র গোলটেবিল আলোচনা