নিজস্ব প্রতিবেদক:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৩ টায় রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করা হয়েছে।
এসপি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে।


আরও পড়ুন
এশিয়ার জলসীমায় ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী
যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে ইসলামাবাদে বসতে রাজি ইরান
মধ্যপ্রাচ্য সংঘাতে সার সরবরাহে বিঘ্ন, বিশ্বজুড়ে চরম খাদ্যসংকটের আশঙ্কা