ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি জানান, নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত একটি কার্ড পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে নরেন্দ্র মোদির স্বাক্ষর আছে এবং নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত বার্তা লেখা আছে।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, নতুন বছরের শুভেচ্ছা।


আরও পড়ুন
সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী
ক্ষমতার স্বাদ পেয়েই জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম
সব পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা : শিক্ষামন্ত্রী