অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ১৫৯ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৭ লাখ ৮১ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ৬৯০ জন এবং মৃত্যুবরণ করেছে ছয় লাখ ৯৭ হাজার ৮৩২ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯৬ হাজার ৮০০ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৪ লাখ ২৭ হাজার ৭৩ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে বৃহস্পতিবার পর্যন্ত মোট তিন কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৪৮৮ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৪৮ হাজার ৩৭২ জনে।


আরও পড়ুন
বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের
অভিনন্দন সংবলিত ব্যানার-ফেস্টুন দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
হরমুজ প্রণালি বন্ধ: মধ্যপ্রাচ্য সংঘাত মোড় নিচ্ছে জ্বালানি যুদ্ধে, বৈশ্বিক মন্দার পদধ্বনি