ইরান থেকে তৃতীয় দফায় আরও ৩০ জন বাংলাদেশি নাগরিক সোমবার (১৪ জুলাই) ভোরে দেশে ফিরছেন। সরকারি খরচে ইরান থেকে এটিই বাংলাদেশিদের শেষ প্রত্যাবাসন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তেহরান থেকে মাশহাদ ও শারজাহ হয়ে ৩০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। তারা মঙ্গলবার ভোরে ঢাকায় ফিরবেন।
ইরান-ইসরায়েল সংঘাতের কারণে গত ১ জুলাই প্রথম দফায় তেহরান থেকে সরকারি খরচে দেশে ফেরানো হয় ২৮ বাংলদেশিকে। পরে গত ৮ জুলাই আরও দুই দফায় ৩২ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়।


আরও পড়ুন
হতাশার হারে নারী এশিয়ান কাপ শেষ বাংলাদেশের
জঙ্গল ছলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠার দাবি ডিআইজির, অস্ত্র উদ্ধার, আটক ১৫
দেশের সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত