মোস্তফা কামাল নান্নু, টাঙ্গাইল
টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।
দুপুর ১২ টার দিকে টাঙ্গাইল সদর উপজেলা ও শহর বিএনপির উদ্যোগে শহীদ মিনার চত্তর থেকে শোভাযাত্রা বের হয়। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে বিজয় শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সুলতান সালাউদ্দিন টুকু সহ জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরাদ ইকবাল প্রমূখ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।
মোস্তফা কামাল নান্নু
টাঙ্গাইল।


আরও পড়ুন
রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে ২১ হাজার টাকা জরিমানা
নাটোরে হত্যা মামলায় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া চৌধুরীকে জেল হাজতে প্রেরণ
নাটোরে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের সময় ১৬ টি ব্যাটারি ও সরঞ্জাম জব্দ