ঢাকার মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (২৭ আগস্ট) সিইসির দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার দুপুর ২টায় সিইসির সঙ্গে বৈঠক করবেন ঢাকার মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্বে থাকা সিনিয়র ফরেন সার্ভিসের সদস্য ট্রেসি অ্যান জ্যাকবসন।
উল্লেখ্য, ৫ আগস্টের পর প্রথমবারের মতো ইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক হতে যাচ্ছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে গেলে ‘বিশ্বের জন্য ক্ষতি’: শামা ওবায়েদ
দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর
আলফাজকে বরখাস্ত করলো মোহামেডান