নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরের কালশী এলাকায় সুয়ারেজের খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে ছয় ঘণ্টা পরে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল। এর আগে তিনি সকাল ৯টার দিকে খালে পড়ে নিখোঁজ হন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা লিমা খানম। তিনি বলেন, টানা ছয় ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সুয়ারেজ খালে অভিযান চালিয়ে নিখোঁজ ব্যক্তিকে জীবিত উদ্ধার করে। উদ্ধার ওই ব্যক্তির নাম মানিক মিয়া। পল্লবী থানা পুলিশের সহযোগিতায় পল্লবীর ইসলামিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই ডিউটি অফিসার। এর আগে সকাল ৯টার দিকে মিরপুরের কালশী এলাকায় ২২তলা গার্মেন্টসের পাশে সুয়ারেজের খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হন। নিখোঁজের পর পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম জানিয়েছিলেন, স্থানীয়রা বলেছেন, ওই এলাকায় একজন ভবঘুরে লোক ড্রেনে সাঁতার কাটতে থাকেন। একপর্যায়ে স্রোতের কারণে তিনি ডুবে যান।


আরও পড়ুন
যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব
ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু: প্রবাসীকল্যাণ মন্ত্রী
জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে: জ্বালানিমন্ত্রী