সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বর্ণমালা একাডেমির পরিচালক এবং সংগীত শিল্পী শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে নাশকতার একটি মামলায় শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এনএনবাংলা/


আরও পড়ুন
‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০
এবার সয়াবিন তেলের সংকট, পাওয়া যাচ্ছে না ১ ও ২ লিটারের বোতল