ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৯৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে ৬০৫ জন বিভিন্ন মামলার আসামি ও আদালতের ওয়ারেন্টভুক্ত। এছাড়া নানা অপরাধে জড়িত সন্দেহে আরও ৩৭৮ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
অভিযানকালে একটি ছুরি, একটি থ্রি-কোয়ার্টার এলজি, তিনটি কার্তুজ এবং দুটি পাইপগান উদ্ধার করা হয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
আল-জাজিরার বিশ্লেষণ: সংসদে ৬ আসন পাওয়া এনসিপির পরবর্তী লক্ষ্য কী?
এভাবে গভর্নরের বিদায় ঠিক হল কিনা? অর্থমন্ত্রী বললেন, ‘কিছুই বলার নেই’
একুশে পদক নিলেন ববিতা, আইয়ুব বাচ্চুর স্ত্রী, জানালেন কৃতজ্ঞতা