২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান সাহিত্যিক লাসলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডিশ অ্যাকাডেমি এ ঘোষণা দেয়।
নোবেল কমিটি জানিয়েছে, ক্রাসনাহোরকাইকে পুরস্কৃত করা হয়েছে তার “গভীর ও দূরদৃষ্টিসম্পন্ন রচনাবলির” জন্য। মধ্য ইউরোপের মহাকাব্যিক সাহিত্য ঐতিহ্যের ধারক তিনি—যে ধারা ফ্রাঞ্জ কাফকা থেকে থমাস বার্নহার্ড পর্যন্ত বিস্তৃত। তার লেখায় অ্যাবসার্ডবাদ ও গ্রোটেস্ক অতিরঞ্জনের অনন্য মিশ্রণ ফুটে ওঠে।
তবে ক্রাসনাহোরকাই কেবল পশ্চিমা ভাবধারার লেখক নন; পূর্বের দার্শনিক চিন্তাভাবনাও তার সৃষ্টিশীলতাকে গভীরভাবে প্রভাবিত করেছে। সেই প্রভাবেই তার গদ্যে আসে ধীর, ধ্যানমগ্ন ও সূক্ষ্ম এক সুর—যা তার সাহিত্যকে দিয়েছে স্বতন্ত্র পরিচয়।
উল্লেখ্য, ২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান লেখক হান ক্যাং।
এনএনবাংলা/


আরও পড়ুন
ইরানকে নিয়মিত সহযোগিতা করছে রাশিয়া: আরাকচি
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
জ্বালানি তেল: মজুদদারি ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে নামছে মোবাইল কোর্ট