বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মসূচি একদিন এগিয়ে এনেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে।
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি ও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট।
রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান অবস্থান কর্মসূচি থেকে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এই ঘোষণা দেন।

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা সোমবারের মধ্যে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দেন এবং তা না হলে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে ক্লাস বর্জনের ঘোষণা দেন।
তবে প্রেস ক্লাব এলাকায় শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ চালানো এবং কয়েকজন শিক্ষককে আটক করার ঘটনার প্রতিবাদে কর্মবিরতি একদিন এগিয়ে এনে সোমবার থেকেই শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এনএনবাংলা/


আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে গেলে ‘বিশ্বের জন্য ক্ষতি’: শামা ওবায়েদ
দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর
হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা সব জাহাজ অবরোধের হুমকি ট্রাম্পের