বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির যুগে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে “রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা” বিষয়ক স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, রাষ্ট্রের সুরক্ষার জন্য প্রয়োজন একটি উপযুক্ত ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও দক্ষতাভিত্তিক করে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, প্রতিটি মানুষের মধ্যেই সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। এই প্রতিভাকে উদ্ভাসিত করার সুযোগ তৈরি করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে বিএনপি ইতোমধ্যে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী রূপ দিতে বিশেষজ্ঞ টিম গঠন করেছে, যারা কাজেও অনেক দূর এগিয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে গেলে ‘বিশ্বের জন্য ক্ষতি’: শামা ওবায়েদ
দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর
হাম প্রতিরোধে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা নিশ্চিতের আহ্বান