জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়ায় সীমান্ত এলাকা থেকে ১৩টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১ নভেম্বর শনিবার ভোররাত ৪টার দিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) দত্তগ্রাম বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ. এস. এম. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৪টার দিকে দত্তগ্রাম বিওপির টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মালিকবিহীন অবস্থায় ১৩টি গরু আটক করা হয়।
তিনি আরও বলেন, গরুগুলো আটক হওয়ার পর স্থানীয় একটি চোরাকারবারি চক্র এবং কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গরুগুলো নিজেদের দাবি করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সতর্ক রয়েছে এবং কঠোর অবস্থানে আছে।


আরও পড়ুন
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে একব্যক্তি গ্রেফতার
হোসেনপুরে বসন্তের রুপকন্যা শিমুল বিলুপ্তপ্রায়
মাটিখেকো ইকবালের খপ্পরে পীরকাশিমপুর পশ্চিম বিল