কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত ও সদরের যাত্রাপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে গাঁজা, ভারতীয় মদ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক। এর আগে শুক্রবার রাতে এসব জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, বিজিবির বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা ও ২৩ বোতল মদসহ ০১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ২২ বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে।


আরও পড়ুন
জাতীয় সংসদের চিফ হুইপ হলেন মিয়ানুর উদ্দিন আহমেদ অপু
কমলগঞ্জে সমাজসেবা কার্যালয়ে ভোগান্তি: ৪ বছরেও মিলছে না বিধবা ভাতার বরাদ্দ
জামিন পেলেন গুলি করে হত্যার হুমকির ঘটনায় গ্রেফতার গালিব ও মিথুন