ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অতিরিক্ত আইজিপি জানান, ফয়সালের সর্বশেষ অবস্থান নির্ধারণে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে। তবে সে দেশ ছেড়ে পালিয়েছে—এমন কোনো নির্ভরযোগ্য তথ্য এখনো হাতে আসেনি। তিনি বলেন, অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হয়।
হত্যাকাণ্ডটি রাজনৈতিক কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খন্দকার রফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রকৃত তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে ডিবির প্রধান শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড হতে পারে। ব্যক্তিগত কোনো শত্রুতার ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। তিনি বলেন, ঘটনার শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে এবং সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিক বিবেচনায় নেওয়া হচ্ছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পেল না ‘বাংলার জয়যাত্রা’, ফিরে যাচ্ছে শারজাহ বন্দরে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু