বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে প্রত্যাবর্তন করেছেন। তার দেশে ফেরা উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।’
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ নম্বর ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এরপর বিমানবন্দর থেকে বিশেষ ব্যবস্থায় বাসযোগে তিনি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে দিয়ে দলের আয়োজিত সমাবেশস্থলের উদ্দেশে রওনা হন।
এনএনবাংলা/


আরও পড়ুন
‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০
এবার সয়াবিন তেলের সংকট, পাওয়া যাচ্ছে না ১ ও ২ লিটারের বোতল