কালকিনি (মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী বিরোধী মামলায় মোঃ মস্তফা বেপারী নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মস্তফা বেপারী পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আ.লীগের সাবেক সাধারন সম্পাদক। আজ সোমবার তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সুত্রে জানাগেছে, আ.লীগ নেতা মস্তফা বেপারী দীর্ঘদিন ধরে এলাকায় সরকার বিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনার দায়ে রোববার রাতে তাকে পৌর এলাকার ভুরঘাটার একটি আরত থেকে আটক করেছে কালকিনি থানা পুলিশ। পরে তাকে সন্ত্রাসী বিরোধী মামলায় গ্রেফতার করে মাদারীপুর জেল হাজতে পাঠানো হয়। এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এআই) পল্লব জানান, মস্তফা বেপারীকে সন্ত্রাসী বিরোধী মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আরও পড়ুন
রংপুরে পুলিশের হাতে আটক হওয়া সরকারী সার নিয়ে রহস্যের জট খুলছে না
রংপুর মেট্রোপলিটন পুলিশ তিন কেজি গাঁজাসহ দুই জন আসামী গ্রেফতার
আগামী ১০ মার্চ নাটোরের লালপুর ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে