February 24, 2026
Saturday, January 3rd, 2026, 2:29 pm

তারেক রহমানের একান্ত সচিব সাত্তার, প্রেস সচিব সাংবাদিক সালেহ শিবলী

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে এবং প্রেস সচিব হিসেবে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহকে (সালেহ শিবলী) নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ বি এম আব্দুস সাত্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবং এ এ এম সালেহ (সালেহ শিবলী)-কে প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে এ বি এম আব্দুস সাত্তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, সালেহ শিবলী দীর্ঘদিন ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর তিনি যুক্তরাজ্য থেকে একই বিমানে দেশে ফেরেন।

এনএনবাংলা/পিএইচ