বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে বোর্ডের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত বিসিবির এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছে বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র।
বর্তমানে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা এম নাজমুল ইসলামকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। তবে বিসিবির পরিচালক পদে বহাল থাকতে যাচ্ছেন তিনি।
এর আগে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) এক সংবাদ সম্মেলনে এম নাজমুল ইসলামের অপসারণ দাবি করে। কোয়াবের পক্ষ থেকে জানানো হয়, ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতির নিশ্চয়তা পেলেই কেবল তারা মাঠে ফিরবেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার, সৌদিরও হামলার প্রস্তুতি
কৌশলগত সম্পর্ক জোরদারে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
ইরান হামলা ইস্যুতে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সম্পর্ক অবনতি দেখে ‘দুঃখিত’: ট্রাম্প