কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে মর্মান্তিক হত্যাকান্ড সংগঠিত হয়েছে। উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। ঘটনাস্থল হতে পুলিশ ইসমাইল হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১ ফেব্রæয়ারী) সকালে ইসমাইল হোসেন (২৫) নামে এক যুবককে মৃত অবস্থায় উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকার কোরুইল্লার টেক ব্রীজের নিচে ধানক্ষেতে পরে থাকতে দেখে। স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল হতে মৃতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইসমাইল হোসেন উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের শরীফ শেখের পূত্র।
স্থানীয়রা জানায় গত শনিবার (৩১ জানুয়ারী) রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখে। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মো. মাসুদ রানা শামীম জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। হত্যাকান্ডের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রত হত্যাকান্ডের কারণ উদঘাটিত হবে।

আরও পড়ুন
সংখ্যালঘু ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনাবাহিনীর
আগামী দিনে নাটোরের শান্তির রাজনৈতি ্ও উন্নয়নের শহর গড়ে তুলতে চাই : নাটোরে দুলু
ডামুড্যা দাঁড়িপাল্লা মার্কা উঠান বৈঠক