কুড়িগ্রাম প্রতিনিধি:
” ইরি ধান,শ্যালো মেশিন, পাওয়ার ট্রিলার, ট্রাক্টর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বিদেশ থেকে আমাদের দেশে নিয়ে আসেন।আগে বিরি ধান এক একরে সিজনে হত দেড় মণ,। এখন ইরি ধান হয় ১০০ মন।”
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বিএনপির ধানের শীষের নিবা’চনী জনসভায় ফুলবাড়ি জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সোমবার বিকেলে নির্বাচনী জনসমাবেশে একথা বলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
এসময় কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
প্রধান অতিথির বক্তবে আসাদুল হাবিব দুলু বলেন,আমরা ঐ দল করি যে দলের প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমান স্বাধীনতার উষালগ্নে যার স্বাধীনতার ঘোষণা করার কথা ছিল উনি আত্নসমর্পণ করে পাকিস্তানে চলে যান। আর আমাদের নেতা জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করেছিলেন আমি মেজর জিয়াউর রহমান বলছি, যুদ্ধ ঘোষণা করেছিলেন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে নয় মাসে বাংলাদেশে স্বাধীনতা অর্জন করেছেন। আমার দলের প্রতিষ্ঠাতা হলো সেই, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি পরবর্তীতে চাকুরীতে ফিরিয়ে গিয়েছিলেন। কিন্তু যাদের রাষ্ট ভালো করে পরিচালনা করার কথা ছিল, তারা ভালো করে চালাতে পারেন নাই। অনেক মুরুব্বী আছেন এখানে জানেন সেই সময় আইন-শৃঙ্খলা কেমন ছিল? ৭ কোটি মানুষ ছিলো তাদেরকেই খাবার ব্যবস্থা করা হয় নাই, গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল, পত্র পত্রিকা নিষিদ্ধ করা হয়েছিলো, অনিবার্য হয়ে পড়েছিল সেই দলের পরিনতি। জিয়াউর রহমান আবার ক্ষমতার পাদদেশে আসছেন। এখানে সবাই আমরা প্রায় কৃষক কৃষকের জন্য কি করছেন সেটা বলি, আমি আপনারা সবাই জানেন আমাদের অঞ্চলে বিতরি ধান হতো এখন সেই ধান আছে জিয়াউর রহমান কত দুরদর্শী নেতা ছিলেন। উনি বিদেশ থেকে ইরি ধান নিয়ে আসলেন শ্যালো ইঞ্জিন নিয়ে আসলেন, পাওয়ার টিলার ট্রাক্টর। আগের বিরি ধান এক একরে সিজনে হত দেড় মণ,এখন ইরি ধান হয় ১০০ মন।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাসিবসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

আরও পড়ুন
যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা দখল করতে চায়, তাদের নির্বাচনে লাল কার্ড দেখানো হবে : রংপুরে ডাকসুর ভিপি সাদিক কায়েম
তাদের দলের নারীকর্মীদের পরিচয় কি?? : তারেক রহমান
নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২