Monday, February 2nd, 2026, 9:10 pm

জয়পুরহাট ১ আসনে  ধানের শীষের নির্বাচনী  গণমিছিলে মানুষের ঢল 

 জয়পুরহাটঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  জয়পুরহাট ১  আসনে সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের ধানের  শীষের  নির্বাচনী  গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও  সাধারণ মানুষের ঢল নামে। সোমবার বিকালে জেলা স্টেডিয়াম থেকে গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি চত্বর হয়ে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়।
গণমিছিল অংশ নেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
গণমিছিল অংশ নেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট–পাঁচবিবি আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, সদর উপজেলা বিএনপির সভাপতি হেনা কবীর, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম  পৌর বিএনপির সভাপতি আমিনুর রহমান বুকুল, সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রধান, জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম শফি, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি রুলি চৌধুরী,  সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম,  গোলাম রাব্বানী রাব্বি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন,  ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান. সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।